Header Ads

তৈরি হচ্ছে শ্রীদেবীর বায়োপিক।কে করছেন শ্রী-র চরিত্র? পড়ুন...।

নজরবন্দি ব্যুরোঃ শ্রীদেবী মারা যাবার পর তাঁকে নিয়ে বায়োপিক করার কথা উঠেছিল রামগোপাল বার্মার, কিন্তু তিনি পরে জানিয়েছিলেন
শ্রীদেবীর বায়োপিক করার মতো অভিনেত্রী বলিউডে নেই, তাই তিনি করবেন না।
কিন্তু এবার পরিচালক হনসল মেহতা পরিকল্পনা করেছেন শ্রীদেবীর বায়োপিক করার। আর তার জন্য তিনি বেছে নিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালানকে। একটি সর্ব ভারতীও সংবাদ মাধ্যম কে পরিচালক বলেছেন বলিউডে আর কখনও দ্বিতীয় কোনও অভিনেত্রীর আসবেন না। আর সেই কারণেই এবার শ্রীদেবীর বায়োপিক তৈরি কররার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী-কে সম্মান জানাতেই তাঁর বায়োপিক তৈরি করা হবে বলেও জানিয়েছেন হনশল মেহতা।

শ্রীদেবীর হাসি, নাচ, অভিনয়, সবকিছুকে নিখুত ভাবে ফুটিয়ে তুলতেই, তাঁকে সম্মান জানিয়ে এবার বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও বিদ্যার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.