Header Ads

আগামী মরশুমেই ইস্টবেঙ্গলে অতীত হয়ে যাচ্ছেন খালিদ জামিল?

নজরবন্দি ব্যুরোঃ অনুশীলনে আসেননি ২ দিন। ফোন ধরেননি সুভাষ ভৌমিকের। অবশেষ গতকাল বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামেও হাজির হয়ে গিয়েছিলেন খালিদ জামিল। আর সেখান থেকে বার্তা পেয়ে গিয়েছেন যে তার ভবিষ্যৎ
কোন দিকে এগোচ্ছে। আগামী মরশুমেই ইস্টবেঙ্গলে অতীত হয়ে যাচ্ছেন খালিদ জামিল। এদিন স্টেডিয়ামে এলেও সুভাষের সাথে এক সঙ্গে কাজ করেননি তিনি। চুপচাপ বসেছিলেন তিনি। সূত্রের খবর সুভাষ ভৌমিকই প্রস্তাব দিয়েছিলেন একসঙ্গে অনুশীলনে থাকার জন্য। তবে খালিদ নাকি সরাসরি নাকচ করে দেন সেই প্রস্তাব।

পরে সাংবাদিক সম্মেলনে এসে বলেন শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ মাঠে নামেননি। কিন্তু আসলে দল চালানোয় সুভাষ ভৌমিকের আধিপত্য মেনে নিতে পারছেন না খালিদ, তা স্পষ্ট। এদিকে কর্তাদেরও ইচ্ছে তাঁকে ছাঁটাই করার আগেই পদত্যাগ করুন খালিদ। এখন দেখার সুপের কাপের আগে না তার পর কোন সময় তা বেছে নেন খালিদ তার পদত্যাগের জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.