Header Ads

মুখ খুললেন মেয়রের বান্ধবী বৈশালী! নারদে রত্নার 'লেনদেনের জন্যেই' বিপাকে শোভন! আর কি বললেন?

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মুখ খুললেন বৈশালী বন্দ্যোপাধ্যায়! তিনি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ২০১১ সালে। দুই সহকর্মী এবং নিজের স্বামীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন প্রথমবার সেখানেই আলাপ।
শোভন বাবু ভালমানুষ, কেউ যদি শোভন চট্টোপাধ্যায়কে উপকার করেন, তা তিনি মনে রাখেন। ২০১৬ নাগাত নারদের আইনি জটিলতা চলাকালীন শোভন চট্টোপাধ্যায়ের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দাদার সঙ্গে রাতের পর রাত জেগে আইনি কাগজপত্রও তৈরি করেছিলেন তিনি। এমনকি ইডি কিংবা সিবিআই-এর কাছে যাওয়ার সময় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গীও হন বৈশাখী।

তার কথা অনুযায়ী, নারদায় বিভিন্ন অভিযুক্তদের মধ্যে শুধু শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেই ইডি ডাক পাঠিয়েছিল। তাঁর অভিযোগ রত্না চট্টোপাধ্যায়ের লেনদেনের ফলেই শোভনবাবুকে অসুবিধায় পড়তে হয়েছিল! এছাড়াও শোভন শারীরিক ভাবে অসুস্থ বলে জানান তিনি। তাঁর কথায় হাইপ্রেসার এবং সুগার রয়েছে শোভন বাবুর। নারদ হয়রানির কারণে মানসিক সম্মান ও সামাজিক সম্মান হারিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.