Header Ads

মালদাতে তৃণমূলের বড় ভাঙন! একাধিক ঘাস-ফুল নেতা যোগ দিতে পারেন বিজেপিতে।

নজরবন্দি ব্যুরো: ত্রিপুরাতে বড় সাফল্য পাবার পর এখন বিজেপির টার্গেট বাংলা জয় করা। আগামী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ছাড়া আর কোন রাজনৈতিক দল থাকবে না।
মঙ্গলবার রাতে মালদা জেলায় পদার্পণ করেই এমন ভাবেই গর্জে উঠলেন বিজেপি নেতা মুকুল রায়। রাতে তিনি শহরের এক বেসরকারি হোটেলে ওঠেন। আর এই হোটেলে জেলা পরিষদের এক তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন কাউন্সিলার মুকুল রায়ের সঙ্গে দেখা করেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।

যা নিয়ে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এবিষয়ে নিজের মুখে কিছুই বলেনি মুকুল রায়। তবে মঙ্গলবার সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন এই বিজেপি নেতা মুকুল রায়। গত কাল সকাল নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বিজেপির এক কর্মী সম্মেলনে যোগদান করেন তিনি। এই কর্মী সম্মেলনে মুকুল রায় ছাড়াও হাজির ছিলেন একাধিক বিজেপি হেভি-ওয়েট নেতারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.