অস্ট্রেলিয়া কে বাঁচাতে অবসর ভেঙে আবার দলে ফিরতে চান মাইকেল ক্লার্ক।
নজরবন্দি ব্যুরোঃ বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়া যখন বিধ্বস্ত। তখন অস্ট্রেলিয়া কে বাঁচাতে অবসর ভেঙে ফেরার কথা বললেন মাইকেল ক্লার্ক। আড়াই বছর আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ফের খেলতে চাওয়ার কথা ঘোষণা করলেন। বল বিকৃতির ঘটনার পর ক্লার্ক টুইট করে বলেন ‘এসব কিসের মাঝে ঘুম ভাঙল আমার! দয়া করে কেউ বলুক, আমি দুঃস্বপ্ন দেখছি।’ এভাবে প্রতারণা করে ম্যাচ জেতার চিন্তা মাথায় আনার জন্য দলের সবাইকে সরাসরি ‘গর্দভ’ বলেছেন ক্লার্ক। এদিকে এই ঘটনার পর আইসিসি
অস্ট্রেলিয়ার অধিনায়ককে একটা টেস্টে নির্বাসিত করেছে। এমনও শোনা যাচ্ছে স্মিথ, ওয়ার্নারকে নাকি আজীবন নির্বাসিত করা হবে। এরকম অবস্থায় যদি অবসর ভেঙে আবার অধিনায়ক হয়ে দলে যোগ দেন তাহলে কিভাবে তিনি আবার সেই দলকে পরিচালনা করবেন তা সময়ই বলবে।

No comments