Header Ads

বেশ কিছুদিন পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। কি বললেন মুখ্যমন্ত্রী? জেনে নিন

নজরবন্দি ব্যুরোঃ ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সাধারনত মে মাসের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যাচ্ছে বেশ কিছুটা। রাজ্যে যে পঞ্চায়েত ভোট পিছিয়ে যেতে চলেছে আজ বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে সেইরকমই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন বীরভূমের প্রশাসনিক বৈঠকে বিভিন্ন সরকারী প্রকল্পগুলির খোঁজ নেওয়ার সময় পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জুন, জুলাই বা অগস্ট মাসে পঞ্চায়েত ভোট হতে পারে। তাঁর আগেই সমস্ত সরকারী প্রকল্পের কাজ গুলি শেষ করার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের জন্যে সাধারণ মানুষ যাতে কোন সরকারী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখতে প্রশাসন কে নির্দেশ দেন তিনি।
যেহেতু এরাজ্যে পঞ্চায়েত ভোট সাধারনত মে মাসের মধ্যেই শেষ হয়ে যায় তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বার নির্বাচন অগস্টেও হতে পারে। ফলে, পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যেতে পারে তিন মাস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.