Header Ads

ইউপি উপনির্বাচনে গোহারা বিজেপি, এরাজ্যে ক্ষমতায় আশার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। হুঙ্কার মমতার

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের উপনির্বাচনে ব্যপক ভাবে হারের পথে বিজেপি। সেখানে এসপি আর বিএসপি জোটের কাছে কার্যত নতিস্বীকার করেছে বিজেপি। ফুলপুর এবং গোরক্ষপুর দুটি আসনেই ২০১৪ সালে বিজেপি জিতেছিল ৩লক্ষের বেশি ভোটে সেখানে দুটি আসনেই হারের মুখে দাঁড়িয়ে বিজেপি। সমাজবাদী পার্টির জয় শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে বিহারে আরজেডি-র আরারিয়া আসনে জেতাও এখন সময়ের অপেক্ষা।
এদিন মমতা টুইটারে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, বসপা-র মায়াবতী ও আরজেডি-কে শুভেচ্ছা জানিয়েছেন। বিহারের জয়কে অসাধারণ বলে ব্যাখ্যা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরপ্রদেশের জয় বিজেপির হার দেখে তাঁর প্রতিক্রিয়া, বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.