Header Ads

ভাড়া তোলা কে কেন্দ্র করে অটো আর টোটো চালকদের মধ্যে ঝামেলা,ঘটনাস্থলে পুলিশ।

নজরবন্দিঃ আজ সকালে আসানসোল দক্ষিণ থানার মহিশীলা কলোনীতে অটো আর টোটো চালক দের মধ্যে বচসা হয়,পরে সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়,মহিশীলা যাবার রাস্তা প্রায় দু ঘন্টা অবরোধ থাকে।সাধারণ জনগণ প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যায়,আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে।ঘটনার ব্যাপারে পুলিশ জানায় মহিশীলা কলোনী থেকে অটো এবং টোটো রা যাত্রী নিয়ে হটনরোড পর্যন্ত গিয়ে যাত্রী দের নামিয়ে দেয় কিন্তু সেখান থেকে যাত্রী তুলতে গেলে হটনরোড

মোড়ের অটো টোটো চালকরা বাধা দিত এ নিয়ে কয়েকবার অশান্তি হয়,আজ সকালে হটনরোড মোড়ের অটো চালক মহিশীলাতে যাত্রী পৌঁছে পুনরায় যাত্রী তোলাতে স্থানীয় অটো চালকরা প্রতিবাদ করে,প্রথমে দু পক্ষের মধ্যে বচসা হয় পরে সেটা মারামারি রুপ নেয়।দু পক্ষকে শান্ত করানো হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.