Header Ads

অনুশীলনেই হাতাহাতি ইস্টবেঙ্গলের দুই তারকার! হতবাক ময়দান।

নজরবন্দি ব্যুরোঃ সবে মাত্র দু'দিন হল ইস্টবেঙ্গলের অনুশীলনে আসছেন সুভাষ ভৌমিক, সব খেলোয়াড়ের সাথে এখনও ঠিক মতো পরিচয়ও হয়নি তার মধ্যেই দুই সিনিয়ার ফুটবলারের অদ্ভুত ব্যাবহারে হতবাক ময়দান! উল্লেখ্য আজ অনুশীলনের সময় ডুডুকে কড়া ট্যাকল করেন গুরবিন্দর!


ব্যাস আর যায় কোথায় এই ট্যাকেল কে ভালভাবে নেননি নাইজিরিয়ান তারকা। ডুডুর সাথে শুরু হয় তর্ক যা পৌঁছে যায় হাতাহাতিতে! শেষ পর্যন্ত লালহলুদের অন্যান্য প্লেয়াররা এগিয়ে আসেন আর তারাই দুজন কে আলাদা করেন!


তবে কেন ডুডু আর গুরবিন্দর এমন বিবাদে জড়ালেন বুঝতে পারছেন না ইস্টবেঙ্গলের কর্তারা। কারন দুজন দুজনের বেশ ঘনিষ্ঠ বন্ধু বলেই পরিচিত ছিলেন এতদিন! উল্লেখ্য আজও অনুশীলনে আসেননি ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.