Header Ads

আসানসোলে ব্যবসায়ী খুন।

নজরবন্দি, আসান্সলঃ আজ দুপুরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত হটনরোড রাব্বানিয়া স্কুল পাড়া নিবাসী ৩০ বছরের মহঃ আখারুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় জেলা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পরিবার সূত্রে খবর, আজ সকালে মহঃ আখারুদ্দিন হটনরোডের চমনতলাতে ওর জামাইবাবু ফৈয়াজ আলমের বাড়ী যায়। ফৈয়াজের ভাই মিরাজ আলমের সাথে আখারুদ্দিন বর্ধমানে রংয়ের ব্যবসা করেন। ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে ফৈয়াজের বাড়ীর দোতালায় দুজনে আলোচনা হচ্ছিল। হঠাৎ দোতলা থেকে গুলির আওয়াজ পায় আখারুদ্দিনের দিদি। মিরাজ ও আখারুদ্দিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের সাহায্যে জেলা হাসপাতালে আনা হয়।

মিরাজকে হাসপাতালে ভর্তী করা হলেও আখারুদ্দিনকে মৃত ঘোষনা করা হয়। পরিবারের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় খুনের অভিযোগ জানানো হয়। অন্যদিকে মিরাজকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কি কারণে খুন হলো সে ব্যাপারে পুর্ণাঙ্গ তদন্তের দাবী জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.