Header Ads

দেখুন ছোট্ট শিশুর স্পিন বোলিং। যা দেখে মুগ্ধ ওয়ার্ন দিলেন টিপস।

নজরবন্দি ব্যুরোঃ তাঁর কুইভার, স্লাইডার, গুগলি, ফ্লিপার,এর মতো ডেলিভারি গুলোতে বিপক্ষের ব্যাটসম্যানরা নাজেহাল হয়ে জেতেন। আর তাঁকে কুর্নিশ জানাতেন বিশ্ব
ক্রিকেট প্রেমীরা। তিনি বিশ্ববন্দিত স্পিনার শ্যেন ওয়ার্ন। আর এবার তিনি মজেছেন এক খুদে ক্রিকেটারের প্রতি। টুইটারে সম্প্রতি একটি ৬ বছরের বাচ্চার বোলিংয়ের ভিডিও তে ওয়ার্ন যেভাবে কব্জি ঘোরাতেন ঠিক সেভাবেই কব্জির মোচড় দিচ্ছে এই শিশুটি। যা দেখে অভিভুত ওয়ার্ন।

তিনি আবার তাকে পরামর্শও দিয়েছেন। ওয়ার্ন বলেছেন 'এক কথায় দারুণ, তোমার হাত থেকে বল যেভাবে বেরোয় তাতে আমি মুগ্ধ।মাত্র ছ বছরে এরকম বল, নিজের এই বোলিং জারি রাখো। একটাই টিপস নিজের বোলিং আর্মটা একটু উঁচুতে ধরে থাকো। '

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.