Header Ads

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় জয় বামেদের, হাওয়া ঘোরার ইঙ্গিত?

নজরবন্দি ব্যুরো: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে পূর্ব-মেদিনীপুরে বড় জয় পেল বামেরা।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাগদা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের হুমকি উপেক্ষা করে বড় ব্যবধানে জয় পেল বামেরা।
মোট আসন ৪৪ টি। তার মধ্যে বামেরা দখল করে ২৭ টি ও তৃণমূল পায় ১৭ টি আসন।

তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক হিসাবে পরিচিত এই মেদিনীপুর। সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয়ে স্বাভাবিক ভাবে আনন্দিত ওই এলাকার বাম সমর্থকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.