Header Ads

শামি কাণ্ডে এবার মুখ খুললেন পাকিস্তানি তরুণী আলিসবা। কি বলেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ যাকে নিয়ে এতো কাণ্ড এবার মুখ খুললেন তিনি। হ্যাঁ শামি- হাসিন কাণ্ডে এবার মুখ খুললেন পাকিস্তানি তরুণী আলিসবা। ভারতীয় নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আলিসবা দাবি করেছেন তিনি নিছকই সামির ভক্ত।
ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে সামির পরিচয় হয়। দুবাইতে তাঁর এক বোনের বাড়ি রয়েছে। ঘটনাচক্রে যেদিন সামি দুবাই পৌঁছন, সেদিন তিনিও তাঁর ওই বোনের বাড়িতেই যাচ্ছিলেন। দুবাই বিমানবন্দরে তাঁর সঙ্গে সামির দেখা হয়। এর পর সামি হোটেলে চলে যান। তিনি তাঁর বোনের বাড়িতে চলে যান। পরের দিন সামির হোটেলে গিয়ে একসঙ্গে প্রাতঃরাশ সারেন তাঁরা।

ঘণ্টাখানেক সেখানে তাঁরা একসঙ্গে গল্প করেন। হাসিন অভিযোগ করেছিলেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার সময়ে দুবাইতে আলিসবার সঙ্গে দেখা করে মহম্মদ ভাইয়ের পাঠানো টাকা নিয়েছিলেন ভারতীয় পেসার। শুধু তাই নয়, আলিসবার সঙ্গে সামির ঘনিষ্ঠ সম্পর্কেরও দাবি করেছিলেন।

প্রসঙ্গত শামি আবার অনুশীলন শুরু করেছেন এবং বোর্ডের কাছে অনুরোধ করেছেন যাতে তাঁর বিরুদ্ধে তদন্ত তাড়াতাড়ি শেষ করা হয়। তিনি যাতে তাড়াতাড়ি মাঠে নামতে পারেন। এদিকে এবার থেকে হাসিনের অভিযোগ নিয়ে আইনের পথে হাঁটবেন শামি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.