Header Ads

কেন্দ্রের বাজেট জনবিরোধী! বাজেট বিরোধীতায় দেশজুড়ে আন্দোলনে নামছে বিজেপির শ্রমিক সংগঠন! Exclusive

রবীন প্রামাণিক, আসানসোলঃ কেন্দ্রের বিজেপি সরকার যে বাজেট পেশ করেছে(২০১৮—১৯) তা সম্পূর্ণ জনবিরোধী ও সাধারণ মানুষ তথা শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী এই অভিযোগ তুলে বিরোধীতায় সরব হল বিজেপিরই শ্রমিক সংগঠন BMS৷
শনিবার আসানসোল জেলা শাসকের দপ্তরে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পঃবর্ধমান জেলা বিএমএস সংগঠনের পক্ষ থেকে এক স্মারক লিপি প্রদান করা হয় —ডি এম টু পি এম৷অর্থাৎ জেলা শাসকের মারফৎ প্রধাণমন্ত্রী দপ্তর৷যদিও এদিন শনিবার হওয়ায় জেলা শাসকের দপ্তরে জেলা শাসক ছিলেন না৷

তার অনুপস্থিতিতে সহকারী জেলা শাসক(ADM)কাদরী মহাশয়ের এর হাতে স্মারক লিপি প্রদান করা হয়৷বিএমএসের পক্ষ থেকে জেলা প্রেসিডেন্ট নীরেন চন্দ্র দাস,জেলা সেক্রেটারি দীপক কুমার সিং ও রাজ্য ভাইস প্রেসিডেন্ট রবিশঙ্কর দাবি করেন...তারা এই স্মারক লিপি প্রদানের মাধ্যমে প্রধাণমন্ত্রী দপ্তরের কাছে আবেদন করছেন নতুন করে জনস্বার্থমুখি বাজেট পেশ করতে হবে৷পাশাপাশি বিজেপির জেলা সেক্রেটারি লক্ষণ ঘড়ুই দাবি করেন কেন্দ্রীয় সরকার প্রকৃতই সবকা সাথ সবকা বিকাশের বাজেট পেশ করেছে৷কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্ন হলে তবেই সে এই বাজেটের বিরোধীতা করবে৷
দেখুন কি বলছেন বিজেপি শ্রমিক সংগঠনের নেতারা
https://youtu.be/A_9BPGABytE



https://youtu.be/L_ql8ZCYGoU

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.