Header Ads

১৮০ ডিগ্রি পাল্টি খেয় কার্নি সেনা জানালো পদ্দাবতে বিতর্কিত কিছু নেই !

নজরবন্দি ব্যুরোঃ সঞ্জয়লীলা বনশালির যে পদ্দাবত নিয়ে গোটা দেশ তোলপাড় করে তুলেছিল রাজপুর কার্নি সেনা, এবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পদ্দাবত দেখার কথা বললেন তারা ।

সুধু তাই নই রাষ্ট্রীয় রাজপুত কার্নি সেনার মুম্বইয়ের নেতা যোগেন্দ্র সিং কাতার, প্রসিডেন্ট সুখবেদ সিং গোগামাদি-সহ বেশ কয়েকজন শুক্রবার মুম্বইয়ে সিনেমাটি দেখেন। এরপরে তাঁরা জানান, চলচ্চিত্রটি রাজপুতদের সম্মান দিয়েছে। প্রত্যেক রাজপুতের উচিত চলচ্চিত্রটি দেখা। ভাবুন তাহলে একবার! যারা একটা সংগঠনের নেতা তারা কিছু না বুঝে না দেখে ছবিটির বিরুদ্ধে সব্বাইকে খেপিয়ে তুলে কিছুদিন অশান্তির বাতাবরণ সৃষ্টি করলেন গোটা দেশে।

তারা চিঠি দিয়ে জানিয়েছেন ছবিটিতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এবং রানি পদ্মাবতির মধ্যেকার কোনও বিতর্কিত কিছু নেই, যা কিনা রাজপুতদের মনোভাবে আঘাত করতে পারে।এছারা রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত-সহ সারা ভারতে চলচ্চিত্রটি প্রদর্শনে তারা সাহায্য করবে। এতদিন এই আন্দোলনের জেরে গুজরাত ও হরিয়ানার সিনেমা হল মালিকরা চলচ্চিত্রটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.