Header Ads

"বিধানসভায় মাতাল খুঁজছেন? প্রতি গলিতে ওয়াইন শপ আপনারই সৌজন্যে", মমতাকে তীব্র বিদ্রুপ অধীরের।

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় জবাবি ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে অনেকেই মহিলাদের অশালীন মন্তব্য করছেন। সেই সাথে চলছে অশ্লীল আচরণ। তাঁর হুঁশিয়ারি এই ধরণের আচরণ বিধানসভায় বরদাস্ত করবেন না তিনি। একই সাথে সেই সব বিধায়কদের থেকে মহিলাদের সাবধান থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ফেসবুকে মমতাকে খোলা চিঠিতে তিনি বলেন,
"মাননীয়া বাংলার মুখ্যমন্ত্রী,

বিধানসভার মধ্যে আপনি মাতাল খুঁজে পেয়েছেন, মেয়েদের সাবধানে থাকতে বলেছেন! আপনার রাজ্যের এমন হাল!!! ওয়াইন শপ এখন অলি গলিতে আপনার সৌজন্যে। বিধানসভার মধ্যে কি ওয়াইন পাওয়া যায়? আমি তো জানি বিধানসভা সরকারের সমালোচনা ও মানুষের জন্য লড়াই করার এক সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার কোনো কথা পছন্দ না হলে আপনি চরিত্র হনন করতে উদ্যোগী হন ― এর থেকে দুর্ব্যবহার আর কি হতে পারে!!! Below the belt আক্রমণ করে নিজের পদ কলুষিত করবেন না, after all আপনি বাংলার মুখ্যমন্ত্রী। আপনার কাছে দাবি বাংলার মানুষকে সেইসব মাতাল MLA র নাম জানাতে হবে ― যাদের বিধানসভায় উপস্থিতি আপনার দুশ্চিন্তার কারণ। দেখবেন যেন ঠগ বাছতে আপনার পার্টি উজাড় না হয়ে যায়!!!"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.