Header Ads

জনগণের টাকা নিয়ে বেতন বাড়ানোর কোনও প্রয়োজন নেই: মমতা বন্দ্যোপাধ্যায়!

নজরবন্দি ব্যুরো: সাংসদদের বেতন বাড়ানোর বিরোধিতায় এবার সরব হলেন তৃণমূল সাংসদরা। এখনও পর্যন্ত কোন রাজনৈতিক দল প্রকাশ্যে সেইভাবে এই প্রস্তাবের বিরোধিতা করেনি। বিজেপি সরকার এবার এই সংক্রান্ত বিল আনতে চলেছে।
ওই বিলের তীব্র বিরোধিতা করবে তৃণমূল। শুক্রবার দলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জিকে ফোনে এই বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এখন যথেষ্ট বেতন পান সাংসদরা। এর উপর অধিবেশনে হাজিরার জন্য প্রতিদিন দু-‌হাজার টাকা, স্ট্যান্ডিং কমিটিতে যোগ দিলে পৃথক ভাতা, যাতায়াতের খরচ, টেলিফোন, অফিস, মোবাইল ইত্যাদি মিলিয়ে অনেক সুযোগ-‌সুবিধে পান তাঁরা।

ফলে, জনগণের টাক নিয়ে বেতন বাড়ানোর কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা বাজেটে সাংসদদের বেতন ৫০ হাজার থেকে এক লাখ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, এবার থেকে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংসদদের বেতন বাড়ানো হবে।

1 comment:

  1. তবে রাজ্যের মন্ত্রীদের বেতন কার টাকায়। দিদি যদি একটু বলতেন। 7 হাজার ছয় বছরে 81 হাজার হয়েছে। এটা কি?

    ReplyDelete

Theme images by lishenjun. Powered by Blogger.