পুলিশি জুলুম! এসডিও'র দ্বারস্থ ডাক্তার-বাবুরা! চাঞ্চল্য হলদিয়া মহকুমা হাসপাতালে।
নজরবন্দি ব্যুরো: পুলিশি জুলুমের প্রতিবাদ! এবার মহকুমা শাসকের দ্বারস্থ হলেন চিকিসকেরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে।
অবিলম্বে পুলিশি জুলুম বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার বাবুরা।
চিকিৎসকদের অভিযোগ, বিভিন্ন সময় ডেড বডি নিয়ে এসে ময়না তদন্ত করে দিতে হবে বলে চাপ দিতে থাকে । এমনকি ময়না তদন্তে দেরি হলে পুলিশের তরফ থেকে হুমকিও দেওয়া হয় ।
এ ছাড়াও একাধিক বিষয়ে পুলিশের কথা না শুনলে চিকিৎসকদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসকের কথায়, ‘‘ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমরা সর্বদা কাজ করছি।এর পরেও পুলিশের এই আচরনে আমরা অসম্মান বোধ করছি। তাই এই বিষয়টি নিয়ে আমরা হলদিয়া মহকুমা শাসকের কাছে জানালাম।"

No comments