Header Ads

"কোন হেনস্থা নয়; দুর্নীতি রুখতেই পদক্ষেপ" ভারতী-র অভিযোগ খারিজ করল সিআইডি।

নজরবন্দি ব্যুরোঃ ইস্তফা দেওয়ার পর থেকে ভারতী ঘোষের উপর খাঁড়া ঝুলছিল, আর এবার ভারতী ঘোষের হেনস্থার অভিযোগ খারিজ করে দিল সিআইডি। উল্লেখ্য, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গতকাল প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ সহ তাঁর ছেলের ফ্ল্যাট এবং ঘনিষ্ঠ ৬ জন পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালায় CID।
বিষয়টি নিয়ে এক অডিও বার্তায় হেনস্থা সহ একাধিক অভিযোগ আনেন ভারতী। সেই অভিযোগকেই খারিজ করল CID।
সাংবাদিক বৈঠকে CID আধিকারিক নিষাদ পারভেজ় বলেন, "আমরা সঠিক তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়েছি। প্রচুর নথি উদ্ধার হয়েছে। ভারতী ঘোষের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। বহু টাকা, ২ কেজির উপর সোনা উদ্ধার হয়েছে।

বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু জমির কাগজ, সম্পত্তির দলিল ইত্যাদি। দুর্নীতি রুখতেই আমাদের এই পদক্ষেপ। ভারতী ঘোষকে সমন পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হাজির হতে বলা হয়েছে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.