Header Ads

"সুপ্রিমোর অপছন্দের তালিকায়? তৈরি থাকুন যেকোনো অপ্রীতিকর ঘটনার জন্য"- সূর্যকান্ত মিশ্র।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল আইপিএস অফিসার ভারতী ঘোষের বাড়িতে আচমকা তল্লাশি চালায় সিআইডি। তাঁর বাড়ি তছনছ করে ফেলে সিআইডি। কিন্তু জানা গেছে, এতো কিছুর পরেও ভারতীর বিরুদ্ধে কোনো তথ্য জোগাড় করতে পারেনি সিআইডি। ভারতী ঘোষের বাড়িতে যখন তল্লাশি চালানো হচ্ছিলো তখন তিনি বাড়িতে ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তাঁর স্বামীকে কিভাবে হেনস্থা করা হয়েছে সেই বিবরণ।
ভারতী ঘোষের স্বামী একটি স্বশাসিত সংস্থার প্রধান হওয়া সত্ত্বেও তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে একটি ঘরে জবরদস্তি আটক করে রাখে সিআইডি। রাজ্য গোয়েন্দা বিভাগের এই আচরণে ক্ষুব্ধ ভারতী ঘোষ। তিনি জানিয়েছেন, দেশের উচ্চ প্রশাসনিক পদে দীর্ঘদিন চাকরি করেছেন তিনি। তাঁর প্রতি এরকম অসম্মান জনক আচরণে তিনি স্তম্ভিত।

ভারতী ঘোষের হেনস্থা প্রসঙ্গে সরব হয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করে তিনি বলেন, "আপনি যতদিন মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় থাকবেন ততদিন যে কোনোরকম আচরণ করেও পার পেয়ে যাবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি বাদ পড়বেন সেই তালিকা থেকে তখনই আপনার লয়ালটি প্রশ্নের মুখে পড়বে। তখন থেকে যে কোনোরকম অপ্রীতিকর ঘটনার জন্য তৈরি থাকুন।" এখানেই থামেননি বাম নেতা। এই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এই ধরণের আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার ডাক দিয়েছেন প্রত্যেককে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.