Header Ads

আবার বাস দুর্ঘটনা, এবার কলকাতাতে মৃত ২।জনতাকে নিয়ন্ত্রণে আনতে নামানো হোল র‍্যাফ।

নজরবন্দি ব্যুরো: বাসের ধাক্কায় মৃত্যু ২ জনের, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ।

আজ সকালে বাসের ধাক্কায় মৃত্যু হয় ২ জন পথ চলতি সাধারণ মানুষের। ঘটনাটি ঘটে চিংড়িঘাটা এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২ জন পথ চলতি মানুষকে। ঘটনাস্থলে মৃত্যু হয় আহত ওই দুই ব্যক্তির।


এই ঘটনাতে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। বাইপাস আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকার লোকজন। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয় ওই ঘাতক গাড়িটিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ।
এখনও ঘাতর গাড়ির চালক পলাতক। গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অপরদিকে টালিগঞ্জ এলাকায় লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

ছবি ঃ প্রতিকি

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.