জনস্রোত বুকে নিয়ে পথ চলায় আজ সে ৭৫! জন্মদিনে রবীন্দ্র সেতু!
নজরবন্দি ব্যুরোঃ জন্ম তার ১৯৩৬ সালে। তবে সকলের সাথে পরিচয় ১৯৪৩। তারপর বাড়ে ঘনিষ্ঠতা। আজ সে আমাদের প্রতিদিনের চলার সঙ্গী। ভাবছেন কার কথা বলছি! আমাদের সেই চির-পরিচিত হাওড়া ব্রিজ। রোজকার পথচলার সাথে মিশে আছে এই সেতু। দীর্ঘ সময় পার করে আজ ৭৫ বছর পূর্ণ হল এই সেতুর।
প্রযুক্তির এক অভূতপূর্ব উদাহরণ এই হাওড়া ব্রিজ। ১৯৩৬ সালে শুরু হয় হাওড়া ব্রিজের নির্মাণ কাজ। শেষ হয় ১৯৪২ সালে। জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হয় ১৯৪৩ সালের ৩ ফেব্রুয়ারি। ১৯৬৫ সালে এই ব্রিজের নাম বদলে করা হয় রবীন্দ্র সেতু। আধুনিক প্রযুক্তিতে ক্যান্টিলিভার দিয়ে তৈরি এই ঝোলানো সেতু এক বিস্ময়। বিশেষ প্রযুক্তিতে রিভোটিং করে তৈরি এই সেতুতে কোনও নাটবল্টু নেই।
বহু কবিতা, গান, চলচ্চিত্রে নিজের অস্তিত্বের প্রমাণ রেখেছে এই রবীন্দ্র সেতু। জনস্রোত বুকে নিয়ে পথ চলায় আজ সে পূর্ণ করলো ৭৫টি বছর। যদিও সে বৃদ্ধ হয়নি আজও। চলার অঙ্গীকার রাখে আরও বহুদিন পথ চলার, সবার সাথে।

No comments