Header Ads

“হাতে স্টিয়ারিং, কানে ফোন? জানান আমাদের - কলকাতা পুলিশ

নজরবন্দি ব্যুরো: চালকের হাতে মোবাইল, কথা বলছিলেন তিনি তার এই কথাবলার জন্য মুর্শিদাবাদর দৌলতাবাদে প্রাণ গেল ৪৪ জন যাত্রীর,

সেই ঘটনার পুনরাবৃত্তি জানাতে না হয় তার জন্য এবার অভিনব পদক্ষেপ। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে, কানে ফোন নিয়ে কোনও চালককে গাড়ি চালাতে দেখলেই যেন পুলিশকে জানানো হয়। “সেফ ড্রাইভ সেভ লাইফ” অভিযানকে সফল করতে আপনাদের সহযোগিতাও প্রার্থনা করি।

যখনই চোখে পড়বে কানে ফোন নিয়ে কোন চালককে, ছবি তোলা সম্ভব হলে সেই ছবি পাঠান কলকাতা ট্র্যাফিক পুলিশের Whatsapp নম্বর 9903588888-এ বা আমাদের “Bondhu” app-এ (সহজেই ডাউনলোড করতে পারেন Google Play Store থেকে)।

সঙ্গে জানান গাড়ির নম্বর, ঘটনাস্থল আর দিনক্ষণ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.