Header Ads

প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে না! পত্র বিভ্রাট ঘিরে চুড়ান্ত বিভ্রান্তি।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা পিছু ছাড়ছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, সবেতেই সমস্যা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন। নিয়োগ নেই কোথাও। চুড়ান্ত বিভ্রান্তিতে রাজ্যের শিক্ষক পদপ্রার্থীরা। এই পরিস্থিতিতে আরও একবার নতুন করে বিভ্রান্তি ছড়ালো প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে।
সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের সেক্রাটারির নামে একটি চিঠি গেছে স্কুলগুলির ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরের কাছে। সেই চিঠির বিষয়বস্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগ। কিন্তু এরকম কোনো চিঠি আসলে পাঠানো হয়নি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি এস কে ভট্টাচার্য। তিনি আরও বলেছেন, স্কুল শিক্ষা দপ্তরে কোনো সেক্রেটারিই নেই এই মুহূর্তে। তাছাড়া প্রিন্সিপাল সেক্রেটারিই ওই দপ্তরের প্রধান। এই চিঠিটি নকল বলে জানিয়েছেন তিনি এবং এই বিষয়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করতে নিষেধ করেছেন তিনি।



দিনের পর দিন চাকরির অপেক্ষায় থেকে নিয়োগ না পেয়ে দিশেহারা রাজ্যের চাকরি প্রার্থীরা। তার মধ্যে এই ধরণের বিভ্রান্তিকর বিষয় তাদের আরও হতাশ করছে। কবে সমস্যা মিটবে? কবে বন্ধ হবে নিয়োগ নিয়ে এই সমস্ত 'ভিন্ন স্বাদের' প্রহসণ? প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষক পদের দাবিদারেরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.