Header Ads

সাত সকালে বরোদা ব্যাঙ্কে ডাকাতি, লুঠ ৬৯ লক্ষ টাকা।

নজরবন্দি ব্যুরোঃ সাত সকালে ব্যাঙ্ক ডাকাতির শিকার বরোদা ব্যাঙ্ক। ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার ঘটনা। আজ সকালে ব্যাঙ্ক খুলতেই চড়াও হয় দুষ্কৃতিরা। আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় ডাকাত। মাথায় বন্দুক ঠেকিয়ে ৬৯ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতিরা।
স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতিরা ৪ জন ছিল সংখ্যায়। মুখে কাপড় ঢাকা নিয়ে কুকর্ম করতে আসে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিহিজাম থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.