যোগ্যতা অনুযায়ী বাড়বে বেতন? আজ হাইকোর্টে উঠতে পারে বেলা সাহা মামলা।
নজরবন্দি ব্যুরো এক্সক্লুসিভঃ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন বাড়েনি বলে আদালতের দারস্থ হন প্রাথমিক শিক্ষিকা পদে চাকরিরত বেলা সাহা।
দীর্ঘ অপেক্ষার শেষে সেই মামলার শুনানি হতে চলেছে আজ।'বেলা সাহা' মামলা আজ কলকাতা হাইকোর্টের মাননীয়া বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর এজলাসে উঠতে পারে।
এর আগে আদালতে প্রথমবার মামলাটি ওঠার সময় সরকারের তরফে কেউ উপস্থিত ছিলেন না। পরে মামলার বিচারক পরিবর্তন হয়, বিচারপতি অরিজিৎ ব্যানার্জী ডিভিশন বেঞ্চে চলে যাওয়ায় মামলা এখন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর বেঞ্চে। সেই মামলা গত ডিসেম্বর মাসের ৪ তারিখে এজলাসে ওঠে।
কিন্তু অসংখ্য মামলা জমে থাকায় আদালতে অগ্রিম শুনানির আবেদন নেওয়া হয়নি তখন। আর এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মাননীয়া বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর এজলাসে উঠতে পারে এইচ এস স্কেল বেলা সাহা মামলা। এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে হাজার হাজার শিক্ষক। হয়তো আজই মিলতে পারে সুখবর!
আপাতত মামলাটি ২৭৫ নম্বরে রয়েছে।

Thank you for good news.
ReplyDelete