"তৃণমূলের জেনুইন ভোট বড়জোর ২৫-৩০%, বাকিটা লুঠের"- খোঁচা মুকুল রায়ের!
নজরবন্দি ব্যুরোঃ উপনির্বাচনে বিপুল জয় হয়েছে তৃণমূলের। কিন্তু সেই জয় যে পুরোপুরি অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে আসেছে তা অতিবড় সমর্থকরাও বলতে পারবেন না।
এই নির্বাচনে সবার চোখ আটকে ছিল নোয়াপাড়াতে কারন নোয়াপাড়া মুকুল রায়ের খাস তালুক। সবাই আশা করেছিল একটা জমাটি লড়াই হবে তৃণমূল বিজেপির কিন্তু বাস্তবে লড়াই হয়েছে বিজেপি আর বামেদের। অন্যদিকে হেসে হেসে জিতেছে তৃণমূল। কিন্তু প্রশ্ন উঠেছিল নির্বাচনের স্বচ্ছতা ঘিরে, কারন বিপুল রিগিং এর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম সমর্থকদের কথায় 'একঘণ্টা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলাম আমরা তাতেই বিপুল ভোট পেয়েছে গার্গীদি'। অন্যদিকে দুটি কেন্দ্রেই বিজেপি দ্বিতীয় হওয়ায় এলাকাবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি মমতা ব্যানার্জীকে বিঁধেছেন মুকুল রায়।
তার কথায় "উপ-নির্বাচনের ফল নিয়ে তৃণমূলের এত নৃত্য করার কোনও কারণ নেই। বরং তৃণমূল ভাবুক এত ভয়ঙ্কর সন্ত্রাস,বুথ দখল,রিগিং করেও কেন মাত্র ৫০% শতাংশ ভোটে আটকে গেল? পাওয়া তো উচিত ছিলো ৭০%-৮০% শতাংশ ভোট।" তার প্রতিক্রিয়া "লোকসভা ভোটের আগে এই ফল তৃণমূলের দুশ্চিন্তাই বাড়িয়ে দিল।"
মুকুল রায়ের অভিযোগ, ভোট হল কোথায়? ভোটটাই তো করতে দেয়নি তৃণমূল! এত সন্ত্রাস করার পর এই ভোট প্রাপ্তি! তার কথায়, তৃণমূলের আসল অর্থাৎ জেনুইন ভোট বড়জোর ২৫-৩০%।
তার চ্যালেঞ্জ "ক্ষমতা থাকলে একবার অবাধ ভোট করুক তৃণমূল, দেখা যাবে কার জনসমর্থন কত।"

No comments