Header Ads

"তৃণমূল নেতা নান্টু-কে খুন করেছে বিজেপি-র লোকজন" বিস্ফোরক শুভেন্দু অধিকারী

নজরবন্দি ব্যুরোঃ পূর্ব-মেদিনিপুরের ভগবানপুরে তৃনমূল নেতা তথা ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নান্টু প্রধান কে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে দাবী করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুর অভিযোগ নান্টুকে বিজেপি-র লোকজন পরিকল্পিত ভাবে খুন করেছে। যারা খুনি তারা আগে সিপিআইএম করত, এখন জামা বদলে বিজেপি হয়েছে।
এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, কেলেঘাই নদী থেকে ভেনামী চিংড়ীর ভেড়ীতে জল ঢোকানো’কে কেন্দ্র করেই যে বিবাদ শুরু হয় তা গড়ায় খুন পর্যন্ত। অভিযোগ, নান্টু তাঁর দলবল নিয়ে গ্রামবাসীদের বিপক্ষে গিয়ে ভেড়ী মালিকদের সহযোগিতা করছিল।

শনিবার সকালে নান্টু ও তাঁর দলবলকে সামনে পেয়ে গ্রামের লোকেরা চারিদিক থেকে ঘিরে ধরে। তাঁর পরেই নান্টু প্রধান কে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.