সাতসকালে ট্রেকার-লরির ভয়াবহ সংঘর্ষ। মৃত ৪, আহত ১৫।
নজরবন্দি ব্যুরোঃ দিন শুরু হল প্রাণের বিনিময়ে। পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায় লরি এবং ট্রেকারের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ সকালে শালবনী থানার বনমালিপুরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রেকার ও ১০ চাকার লরির। লরিটিতে ইট ভর্তি ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। তাদের মধ্যে এক জন স্কুল পড়ুয়া। আহত হয়েছেন ১৫ জন।
আহতদের ভর্তি করা হয়েছে শালবনী হাসপাতালে। জানা গেছে, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। তাদের স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

No comments