RPF-এর অত্যাচার বন্ধ হোক! আন্দোলনে নামলেন রোজগার-হারানো সহস্রাধিক হকার।
আসানসোল, নজরবন্দিঃ রেলের হকারদের উপর আরপিএফ-এর জুলুম অত্যাচার এবং ১৪৪ ধারার প্রতিবাদে আসানসোল স্টেশনের মেন গেটের সামনে আইএনটিটিইউসি-র রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয়৷
ওই জায়গা থেকে আসানসোল স্টেশনের জিআরপি-র অধিকর্তার হাতে একটি স্মারক লিপি প্রদান করা হয়৷ ইউনিয়নের পক্ষ থেকে মহঃ কালাম ও উমেশ যাদব দাবি করেন, প্রায় ২০০০ হকার্স আরপিএফে-র অনৈতিক অত্যাচারে রোজগার হারিয়ে পথে বসেছে৷ এই পরিস্থিতিতে পরিবার নিয়ে জীবণ ধারণ অসম্ভব হয়ে পড়েছে তাদের।
সেই কারণে এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসতে শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে তাদের রুটি রুজি ফেরত পেতে চাইছেন তারা৷ তা নাহলে তাদের পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।

No comments