Header Ads

একটা ভুল কথা বলে ফেলেছিলাম, সেই জন্য ক্ষমা চাইছি: তাপস পাল।

নজরবন্দি ব্যুরো: প্রায় ১৩ মাস পর জামিন পেয়ে রাজ্যে ফিরে আসছেন তাপস পাল। তার আগে এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘১৩ মাস টানা একটা ঘরের মধ্যে বন্দি ছিলাম, কাছের মানুষদের কাছে ফিরে যেতে পেরে খুবই আনন্দ লাগছে ’’।
কোমরে সমস্যা রয়েছে তাঁর। চলাফেরা করতে ও দাঁড়াতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, কোনওদিন তিনি ভুল কাজ করেননি। ‘‘একটা ভুল কথা বলে ফেলেছিলাম, সেই ভুল কথা বলার জন্য ক্ষমা চাইছি’’।

এর পরে তিনি বলেন, তৃণমূল সুপ্রিমো তার সঙ্গে আছেন, ভবিষ্যতে থাকবেন। আবার অভিনয় জগতেই ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা সাংসদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.