Header Ads

আর্থিক কেলেঙ্কারির অভিযোগ! গ্রেপ্তার চিদাম্বরম পুত্র!

নজরবন্দি ব্যুরোঃ আর্থিক কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরম্বের। বিরাট অঙ্কের আর্থিক তছরুপের সাথে যোগ থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে সিবিআই। চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
INX নামে একটি মিডিয়ার বিরুদ্ধে তদন্ত চলছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের নিয়ম ভঙ্গ করায়। ওই আর্থিক তছরুপ এবং বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে কার্তি চিদাম্বরমকে গ্রেপ্তার করা হয়। এমনকি ১০ লক্ষ টাকার বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও আনে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

এই ঘটনার পর যদিও বিজেপির দিকে আঙুল তুলছে কংগ্রেস। তাদের দাবি, নীরব মোদীর পিএনবি কেলেঙ্কারি থেকে দেশবাসীর নজর অন্য দিকে ঘুরিয়ে দিতেই এই কাজ করেছে বিজেপি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.