Header Ads

স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল নয় কম্পিউটার দেওয়ার দাবী তুললেন সুজন চক্রবর্তী।

নজরবন্দি ব্যুরো: দুই উপনির্বাচনেই প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থান পায় সিপি আই(এম)। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র এবং হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে সিপি আই(এম) কার্যত ব্যাকফুটে। দুই আসনেই তৃতীয় স্থানে সিপি আই(এম)। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি।
তবে, এমন হারের পরও শাসকদলের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন রাজ্যের সিপি আই(এম) নেতারা।
বাম পরিষদীয় দল নেতা তথা সিপি আই(এম) বিধায়কের সুজন চক্রবর্তী
অভিযোগ করেছেন, 'আবার ভোট লুঠ হয়েছে'। অবাধ নির্বাচন হলে বামেরা ছেড়ে কথা বলত না, ঠারেঠোরে এমনটাই বোঝালেন।

এর পর সুজন চক্রবর্তী বলেন, 'আমরা তো আগেই জানিয়েছি , ভোট হয়নি, লুঠ হয়েছে। সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি। একটা জায়গায় অবাধ নির্বাচন হোক, আমরা বুঝে নেব।' অন্যদিকে মুখ্যমন্ত্রীকে অন্য একটি ইস্যুতেও বিধেছেন সুজন বাবু। তার কথায় সাইকেল দেওয়া বাম জমানায় শুরু হয়েছিল, যদি মুখ্যমন্ত্রী সত্যিই শিক্ষাক্ষেত্রে উন্নতি চান তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের কম্পিউটার দিক সরকার"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.