Header Ads

দ্বিতীয় মহিলা লোকো পাইলট পায়েল! বিরল দৃষ্টান্ত!

নজরবন্দি ব্যুরোঃ মেয়েরা যে কোনো অংশেই পুরুষদের চাইতে পিছিয়ে নেই সেকথা আরও একবার প্রমাণ করলেন পায়েল মিশ্র। আসানসোল ডিভিশনের লোকো পাইলট নিযুক্ত হলেন তিনি। তাকে সহযোগিতা করছেন শ্রীমতী সুরুচি কুমারি। প্রেসক্রাইবড ট্রেনিং, রোড লার্নিং এবং কম্পিটেন্সি সব ধাপ অতিক্রম করে আসানসোল টিআরএস-এর চিফ ক্রিউ কনট্রোলার পদে নিযুক্ত হয়েছেন পায়েল মিশ্র। রাজ্যের দ্বিতীয় লোকো পাইলট তিনি।
লোকো পাইলট পদে মহিলা কর্মীর সংখ্যা খুব একটা দেখা যায় না। মানুষের মধ্যে কোথাও যেন একটা ধারণা হয়ে গেছে মহিলারা এই ধরণের কাজে স্বচ্ছন্দ নন। তাদের সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিলেন এই দুই মহিলা। ইস্টার্ন রেলওয়ে, বিশেষত আসানসোল ডিভিশনের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট। তাদের এই সাফল্যে খুশি আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পি ভি মিশ্র। দৃষ্টান্ত সৃষ্টিকারী এই দুই নারীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.