Header Ads

ক্যাঙারুর দলকে গর্তে ঢুকিয়ে বিশ্বজয় ভারতের তরুণ তুর্কীদের!

নজরবন্দি ব্যুরোঃ আবার বিশ্বজয় ভারতের। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে অনুর্ধ উনিশ বিশ্বকাপ ক্রিকেট জিতল ভারতীয় দল। বিশ্ব ক্রিকেটে দেশ যে দোর্দণ্ডপ্রতাপ সেই কথাই আরও একবার প্রমাণিত করলেন ইশান্ত-নগরকোটিরা।
প্রথম থেকেই ভারতের সামনে দাঁড়াতে পারছিল না কাঙারু ব্রিগেড। ৪৭.২ ওভারেই অলআউট হয়ে যায় অস্ট্ৰেলিয়া। এরপর শুরু হয় ভারতীয় ক্রিকেটারদের দাপট। খুব সহজ সাবলীল গতিতে জয় তুলে নেয় ভারত। শতরান করে ম্যান অফ দ্য ম্যাচ হন মনজ্যোৎ কালরা। ম্যান অফ দ্য সিরিজ শুভমন গিল। এই নিয়ে চতুর্থবার অনুর্ধ ১৯ বিশ্বকাপ জিতল ভারত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.