Header Ads

ভয় দেখিয়েই দাঁইহাট দখল তৃণমূলের? চোখের জলে প্রশ্নের মুখে দলবদলের স্বচ্ছতা!

নজরবন্দি ব্যুরোঃ আজ সকালেই আপনারা নজরবন্দি পোর্টালে দেখেছেন দাঁইহাট পৌরসভার ৪ জন বাম কাউন্সিলর গতকাল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যে কারণে পৌরসভার ক্ষমতা বদল হয়ে তা সিপিআইএমের হাত থেকে চলে যাচ্ছে তৃণমূলের হাতে।
১৪ জন কাউন্সিলর বিশিষ্ট এই পৌরসভায় সিপিআইএমের ৯ জন, তৃণমূলের ৪ জন এবং বিজেপির-র ১ জন কাউন্সিলর ছিলেন। যারা যোগ দিয়েছেন তৃনমূলে তারা হলেন গীতা ব্যানার্জি, সুজাতা বিশ্বাস, মামণি মাঝি ও ধনঞ্জয় মণ্ডল। অরুপ বিশ্বাসের হাত ধরে তারা যোগ দেন তৃনমূলে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও। তার বক্তব্য ঘিরেই উঠেছে নতুন বিতর্ক। তিনি গতকাল বলেন, “মামনি মাঝিকে সিপিআইএমের লোকজন হুমকি দিচ্ছিল। আজ তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তাই উনি তৃণমূলে যোগ দেন।”

কিন্তু মামনি মাঝির প্রতিক্রিয়া? কাঁদতে কাঁদতে মামনি বলেন তাঁর বাড়িতে সিপিআইএমের লোকেরা হামলা করেনি!!!! তাহলে রবীন্দ্রনাথ বাবু যে বললেন? সিপিআইএম না হামলা করলে কারা হামলা করেছে আপনার বাড়িতে? সাংবাদিকদের কিছু বলার আগেই তাঁকে সেখান থেকে সরিয়ে দেয় তৃণমূলের কর্মীরা! কিন্তু কেন? প্রশ্ন উঠছে তাহলে দলবদল হল না দলবদল করানো হল? কারা করেছিল হামলা!!! সঙ্গে সঙ্গে মিললনা উত্তর। তবে কি পরে শোনা যাবে তোতাপাখির বুলি?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.