বিশ্বকাপ জেতার পর কি বললেন কোচ দ্রাবিড়? আর সবাই কত টাকা করে পেলেন? জানুন।
আজ অস্ট্রেলিয়াকে আট উইকেটে চূর্ণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এই জয়ে ক্রিকেট প্রেমী ভারতবাসী ও দলের মতোই খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডও। সেই আনন্দে বি সি সি আই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করলো। এই জয় তুলে আনার জন্য দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। ২০ লাখ করে দেওয়া হবে দলের সাপোর্ট স্টাফদের। আর এই দলের গুরু রাহুল দ্রাবিড়কে দেওয়া হবে ৫০ লাখ টাকা। ম্যাচের শেষে রাহুল দ্রাবিড় বললেন, “এমন প্রচার পেয়ে সত্যিই খুব লজ্জা লাগছে। তবে এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। প্রত্যেকেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। আশা করি, এই স্মৃতিটা আগামী বহুবছর অক্ষত থাকবে। আগামীদিনে এই ক্রিকেটাররাই আরও বড় সাফল্য পাবে।”
No comments