কাশ্মীরে ভয়াবহ তুষারধ্বস, মৃত ৩ জওয়ান।
নজরবন্দি ব্যুরোঃ দুর্যোগপুর্ণ আবহাওয়ার কবলে পড়লো উত্তর কাশ্মীর। কুপওয়ারার মাছিল সেক্টরে সেনা ছাউনিতে তুষার ধ্বসের বলি হলেন ৩ সেনা জওয়ান। গুরুতর আহত আরও একজন।
উত্তর কাশ্মীরের মাছিল সেক্টরে আছড়ে পড়ে তুষারধ্বস। ভয়াবহ সেই ধ্বসে প্রাণ হারান ৩ জন সেনা জওয়ান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১ জন। মৃত জওয়ানদের নাম কমলেশ সিং, নায়েক বলবীর, সিপাই রাজিন্দর। এরা সকলেই রাজস্থানের বাসিন্দা।
আফগানিস্তানে-তাজিকিস্তান সীমান্ত ভূমিকম্পের পরেই তুষারধ্বসের সতর্কতা জারি হয়েছিল জম্মু কাশ্মীরে। সেই তুষারধ্বসে প্রাণ গেল ৩ জওয়ানের। এই মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

No comments