Header Ads

"বিরাট" দক্ষিণ আফ্রিকা সিরিজে অনেক রেকর্ডের মধ্যে শেষ রেকর্ড টা কি করল জানেন?

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে ভারত অধিনায়ক যে ভাবে খেলছেন তাতে তিনি ব্যাট ধরলেই যেমন রানের বন্যা ঠিক তার সাথে সাথে রেকর্ড।
দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষে এক অনন্য রেকর্ড করে ফেললেন কিং কোহলি।তিনি ভেঙে ফেললেন অস্ট্রেলিয় তারকা অ্যালান বর্ডারের করা রেকর্ড।এতদিন পর্যন্ত সফরকারী দলের অধিনায়ক হিসেবে একটি সিরিজের সব ধরনের ম্যাচ মিলিয়ে সব চেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন প্রাক্তন এই অস্ট্রেলিয় অধিনায়ক।

তার ১৪ ইনিংসে রান ছিল ৭৮৫ ইংল্যান্ডের বিরুদ্ধে । আর বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করলেন ১৪টি ইনিংসে ৮৭১ রান। এই পরিসংখ্যানে ১৬ ইনিংসে ৯৩৭ রান করে ১ নং স্থানে আছেন গ্রেম স্মিথ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.