Header Ads

পুলিশ যখন দলদাস নয়, শুধুই সমাজ বন্ধু।

রবীনপ্রামাণিক, আসানসোলঃ—এক সময় পুলিশের পরিচয় ছিল,পুলিশ মানে সমাজের শত্রু৷ অথবা প্রবাদ হয়ে থাকা স্লোগান, পুলিশ তুমি যতই মারো,মাইনে তোমার একশ বারো.......এখন অতীত৷পরিবর্তনের সরকার আসার পর পুলিশের ভুমিকারও কিছু বদল ঘটে গেছে৷
শুধুই দলদাসের অভিযোগ নয় পুলিশ এখন আইনের রক্ষকের পাশাপাশি অনেক সামাজিক কাজকর্মে জড়িয়ে সমাজের মানুষের আস্থা অর্জন করছে৷ শনিবার তেমনি ঘটনার সাক্ষী থাকলো কল্যানেশ্বরী এলাকার মানুষ৷ বাঙ্গুর শ্রেয়সী নামক এক কোলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ও কল্লানেশ্বরী ফাঁড়ির যৌথ উদ্যোগে কল্লানেশ্বরী এলাকায় গরিব দুঃস্থ ছাত্রছাত্রী দের মধ্যে বই -খাতা- কলম দেওয়া হয়৷

একই সাথে গরিব দুঃস্থ দের মধ্যে কম্বল বিতরণ ও মহিলা দের বস্ত্ৰ বিতরণ করা হয়। সমাজের বন্ধু হয়ে উঠুক পুলিশ, কোন নির্দিষ্ট দলের দাস নয় পুলিশ হোক সবার বন্ধু আইনের রক্ষক। পথ দেখাক কল্লানেশ্বরী ফাঁড়ি...।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.