Header Ads

কেন্দ্রের এই উদ্যোগের ফলে অফিসে ফাঁকি মারার দিন কি শেষ হল?

নজরবন্দি ব্যুরোঃ সরকারি অফিসের কেরানি থেকে আমলা। কাজে ফাঁকি মারতে পারলে আর কি চাই,তাদের এই কাজে ফাঁকি দেবার জন্য একদিকে যেমন সাধারন মানুষের ভোগান্তি তেমনি সরকারেরও ক্ষতি হয় বিভিন্ন রকম,

তাই সেই ফাঁকি রুখতে এবার জিপিএস সিস্টেম চালু করতে চলেছে কেন্দ্র। এই জিপিএস সিস্টেমে খোঁজ রাখা যাবে কোন সরকারী আমলা অফিসটাইমে কোন জায়গায় রয়েছেন।ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার ইতিমধ্যেই এক নতুন প্রযুক্তিতে এই জিপিএস সিস্টেম তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। যার মাধ্যমে কর্তব্য়রত অবস্থায় একজন সরকারী আমলা কোথায় কখন যাচ্ছেন সমস্ত তথ্য চলে আসবে।

এছারও দেশের সমস্ত সরকারি অফিসে এবার থেকে রিয়েল টাইম আপডেট ব্যবস্থা চালু করা হবে। ফলে প্রতিটি অফিসে থাকা মেশিনগুলিই জানান দেবে অফিসের পাঞ্চিং থেকে শুরু করে আমলাদের বিভিন্ন অবস্থান। তবে কি এবার ১২ টাই অফিস এসে ৪ টেতে বাড়ি ফেরার দিন শেষ হতে চলেছে? বলবে।সময়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.