খামখেয়ালি শীতের ভেল্কি আবার রাজ্যে।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে এবার শীত রয়েছে আপন খেয়ালে। কখনো হাঁড়কাঁপানো ঠান্ডা, আবার কখনো পারদ চড়ছে বেশ খানিক। নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা পড়লেও মাসের শেষে রাজ্যে শীত গেল গেল রব উঠেছিল। কিন্তু সব অনুমান মিথ্যে করে দিয়ে শেষ-জানুয়ারিতে কনকনে উত্তুরে হাওয়া ফের জানান দিলো যে সে এখনো যায়নি।
সপ্তাহের শেষে পারদ একলাফে নেমে এলো ২ ডিগ্রি। রবিবার শহরে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তাই যারা ঠান্ডার মরসুম ভালোবাসেন তারা নিশ্চিন্তে আর কিছু দিন উপভোগ করুন উত্তুরে হাওয়ার আমেজ।
সপ্তাহের শেষে পারদ একলাফে নেমে এলো ২ ডিগ্রি। রবিবার শহরে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তাই যারা ঠান্ডার মরসুম ভালোবাসেন তারা নিশ্চিন্তে আর কিছু দিন উপভোগ করুন উত্তুরে হাওয়ার আমেজ।
No comments