Header Ads

Y ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন দিলীপ ঘোষ! বাদ নেই লকেট-ও।

নজরবন্দি ব্যুরোঃ রাহুল সিংহ, রূপা গাঙ্গুলি এবং মুকুল রায়ের পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জী।
গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে চিঠি চলে এসেছিল বিজেপি রাজ্য অফিসে।
দার্জিলিং থকে উত্তর ২৪ পরগনা রাজ্যের বিভিন্ন যায়গায় হেনস্থার মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষ কে। তার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল কেন্দ্রের শাসক দল। যদিও এখন বিধায়ক দিলীপ ঘোষের নিরাপত্তার জন্যে ২৪X৭ একজন রাজ্য পুলিশের বিশেষ নিরাপত্তারক্ষী থাকেন। সূত্রের খবর Y ক্যাটাগরির নিরাপত্তা পাবেন দিলীপ বাবু।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.