Header Ads

লাগামছাড়া সন্ত্রাস চলছে শাসক দলের! কি করছে পুলিশ? জবাব চাইতে এসপি-র কাছে মুকুল।

নজরবন্দি ব্যুরোঃ আজ মঙ্গলবার বীরভূমের লাভপুরে সভা ছিল বিজেপির। কিন্তু সেই সভা বানচাল করতে আগে থেকেই মাঠে লাঙল দিয়ে জল ঢেলে কর্দম করে রাখা হয়েছে। অভিযোগের তির আগে থেকেই ছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আজ সেখানে সভা করতে গিয়েও সভা না করে ফেরত আসতে বাধ্য হন মুকুল রায়।
এরপরেই তিনি সোজা রওনা হন সিউড়ির উদ্দেশ্যে। "লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে। অথচ নির্বাক হয়ে সমস্তটা দেখছে প্রশাসন। কেন?" বীরভূমের পুলিশ সুপারের কাছে এই প্রশ্ন করতে আজ সিউড়ি গেছেন বিজেপি নেতা মুকুল রায়।

প্রসঙ্গত, বিজেপির সভা বানচাল করতে তৃণমূল যখন মাঠে হাল চাষ করে জল ছেড়ে দেয় তখন পুলিশের কাছে তা জানিয়ে অভিযোগ করা হয় বিজেপির তরফে। কিন্তু তা জেনেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। শাসক দলের গুন্ডাবাহিনী সন্ত্রাস চালাচ্ছে এলাকায়। এই কথাটিও অজানা নয় প্রশাসনের। কিন্তু এক্ষেত্রেও কোনো ভূমিকা চোখে পড়েনি পুলিশ তথা প্রশাসনের। তবে পুলিশের কাজটা কি? নীরব দর্শক সেজে গোটা ঘটনাটা দেখে যাওয়া? প্রশ্নের জবাব চাইতে আজ পুলিশের সুপারের কাছে পৌঁছলেন মুকুল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.