Header Ads

"সিপিএম ল্যাংড়া ঘোড়া! কংগ্রেস ডনের দল! বিজেপি ছাগলের তৃতীয় সন্তান!"- ববি হাকিম!

নজরবন্দি ব্যুরো: উপনির্বাচনকে কেন্দ্র করে বেশ জমজমাট বঙ্গ রাজনীতি। বর্ণময় প্রচার থেকে শুরুকরে বিতর্কিত কথা বলা, সব বিভাগেই এগিয়ে শাসক দল।
নোয়াপাড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিংয়ের সমর্থনে বুধবার প্রচারে গিয়ে ফিরাদ হাকিম কংগ্রেস, সিপি আই(এম) ও বিজেপিকে তীব্র ভাষাতে আক্রমণ করেন।

তিনি বলেন, “ সিপি আই(এম) আজ বলছে ওরা একাই নির্বাচন লড়বে। ওদের দুটো পা আর নেই। ওরা আজ ল্যাংড়া ঘোড়া।” এরপর তিনি নাম না করে অধীর চৌধুরিকে আক্রমণ করেন। বলেন, “কংগ্রেসের আর কিছু নেই। প্রদেশ কংগ্রেস এখন মুর্শিদাবাদের গুন্ডার কংগ্রেস হয়ে গেছে। ডনের কংগ্রেস হয়ে গেছে।”

এর পর এই নেতা বিজেপি প্রসঙ্গে বলেন, “ওরা ছাগলের তৃতীয় সন্তান। সবসময় তিড়িং-বিড়িং করে নাচে। ওদের দলে এখন একটা মীরজাফর গেছে। আর তাকে নিয়ে লাফালাফি করছে দিলীপ ঘোষ, রাহুল সিনহারা।”
ওই সভাতে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত সহ স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.