Header Ads

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্র-যুবদের সভায় হামলা তৃণমূলের!! মুখ ফাটল ছাত্রের।

নজরবন্দি ব্যুরোঃ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে ছাত্র-যুবদের পথ সভায় ব্যপক হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!!
মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙা মোড়ে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই-র ডাকে পথসভা চলাকালীন আচমকাই ছাত্র-যুবদের লক্ষ্য করে লাগাতার বোমাবাজি ও গুলি ছোঁড়ে তৃণমূল দুষ্কৃতীদের একটি দল। এই ঘটনায় বোমার আঘাতে মুখ ফেটে যায় এসএফআই কর্মী মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন আশিক হোশেনের। আহত হন আরো ১০জন ছাত্র-যুব নেতা, কর্মী।

মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতে দীর্ঘ দিন ধরেই ছাত্র-যুবরা যৌথ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতেই আগামী ১লা ফেব্রুয়ারি বহরমপুরে একটি ছাত্র-যুবদের সমাবেশের ডাক দেওয়া হয় এস এফ আই এবং ডি ওয়াই এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির তরফে। প্রধান বক্তা এস এফ আই-র সাধারণ সম্পাদক ডাঃ বিক্রম সিংহ। সেই সমাবেশ সফল করার দাবিতেই জেলা জুড়ে পথসভা করছেন ছাত্র-যুবরা।

অন্যান্য জায়গার মতোই ডোমকলের বাগডাঙা মোড়ে পুলিশের অনুমতি নিয়েই বৃহস্পতিবার সভা শুরু করেন ছাত্র-যুবরা। সভা চলাকালীন আচমকাই স্থানীয় তৃণমূলী দুষ্কৃতী বাহিনী সভা লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে। দুই রাউন্ড গুলিও চালায়। বোমার আঘাতে গুরুতর আহত হন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র কর্মী সায়ন আশিক হেশেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.