Header Ads

অবশেষে মিললো খুশির খবর! নবম-দশমের প্যানেল কবে? জানালো কমিশন।

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একাধিক সমস্যার জটে আটকে রয়েছে। পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কবে ফলপ্রকাশ হবে সেই নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন রাজ্যের হবু শিক্ষকরা। তাদের জন্য সুখবর। খুব তাড়াতাড়ি চিন্তার অবসান হতে চলেছে।
স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে যাওয়ার পরে ফল প্রকাশ কবে হবে তা জানতে উদগ্রীব হয়ে ছিলেন রাজ্যের চাকরি প্রার্থীরা। তাদের জন্য খুশির খবর, আগামি সপ্তাহেই প্রকাশ হবে নবম-দশমের শিক্ষক নিয়োগের প্যানেল, খবর সূত্র মারফত। সম্ভবত, ৯ ফেব্রুয়ারি রেজাল্ট বেরোবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.