আগস্টে'ই পঞ্চায়েত ভোট! তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী'র।
নজরবন্দি ব্যুরো: তৃণমূল কোর কমিটির বৈঠকে পঞ্চায়েত ভোটের আগাম সতর্কতা জারি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের জন্য একটা লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন এদিনের বৈঠক থেকে। এদিন নিজের বক্তব্যের মধ্যেদিয়ে কর্মীদের মনে করিয়ে দেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে।
আর সেই নির্বাচনের জন্য এখন থেকেই তৈরি হবার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যে একের পর এক প্রকল্পে সরকারের সাফল্যের কথা মনে করিয়ে দেন মমতা। একদিকে কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প সহ ইত্যাদি প্রকল্পের কথা এদিন মনে করিয়ে দেন মমতা। এর পর মুখ্যমন্ত্রী তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও উন্নত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে সদ্য-যোগদানকারী সুপর্ণ মৈত্র ও কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরীকে আলাদা করে মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মমতা। দলের শৃঙ্খলা যাতে কোনও ভাবে ভেঙে না যায়, সেই দিকেও নজর রাখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

No comments