Header Ads

ফের শীত ফিরছে রাজ্যে, জানালো হাওয়া অফিস।

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়লেও আবার দুর্বল হয়ে পড়েছিল রাজ্যে উত্তুরে হাওয়া। ঠান্ডা কমে গেল বলে সবে গেল গেল রব তুলেছিলেন রাজ্যবাসী। আর তখনই ফের প্রত্যাবর্তন হল শীতের।

কাশ্মীরের ওপরে অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝার কারণে পিছু হটেছিল উত্তুরে হাওয়া। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে বায়ুমন্ডলে। সেই ঝঞ্ঝাটি সরে যাওয়ায় ফের ঠান্ডা পড়বে রাজ্যে, জানালো আলিপুর আবহাওয়া অফিস। তবে হাড়কাঁপানো জমাটি ঠান্ডা কি আর পড়বে? এই প্রশ্নের উত্তরে যদিও আশ্বস্ত করেনি হাওয়া অফিস। সে যাই হোক, শীত যে একেবারে বিদায় নেয়নি এতেই খুশি রাজ্যবাসী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.