Header Ads

শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা কবে?

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতার শেষ নেই। শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরী প্রার্থীরা। তাদের দাবি স্বচ্ছ ও সঠিক সময়ে শিক্ষক নিয়োগ করুক রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে আদালত নিয়োগের নির্দেশ দিলেও তা অগ্রাহ্য করছে রাজ্য সরকার।

অনেক বিতর্কের পর, শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হবে খুব তাড়াতাড়ি।
সূত্রের খবর, চলতি মাসের শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথমের দিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ পেতে পারে। পর্ষদ সূত্রে খবর, চূড়ান্ত মেধাতালিকার কাজ প্রায় শেষ। নবান্নের সবুজ সঙ্কেত পেলেই এই তালিকা প্রকাশ করবে পর্ষদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.